মৃত্যু | আহমেদ আরমান
মৃত্যু
- আহমেদ আরমান
জানোই ত নাকি
তোমার ঐ কপোলদ্বয়
দেখলেই ত ইচ্ছে হয় আলতো ছুঁয়ে
তব ওষ্ঠ ও অধরে রাঙিয়ে দিই তোমায়।
পরক্ষণেই কেন মনে হয়
এ আবার ছলনা নয় তো?
সাথে সাথে তখনি আমি
আত্ম তিরস্কারে মোরে করি বিব্রত।
শমসেরের চেয়েও ধারালো তোমার চোখে
নির্ঘাত মৃত্যু জেনেও কেন আমি তাকিয়েছি
তা আজও বুঝে উঠতে পারনি।
এই মৃত্যু আর জীবনমৃত্যুর বিস্তর ফারাক
জীবন-মৃত্যু মানুষকে কতল করে শান্ত হয়ে ফেরে
কিন্তু এই মৃত্যুর শাস্তিই হলো ধুঁকে ধুঁকে বাঁচা।
17.05.26
কমেন্ট