হযরত ইবরাহীম (আঃ) মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। একদিন তিনি খাবারের সময় কোনো মেহমান পেলেন না। অবশেষে এক বৃদ্ধ ভিক্ষুক এল। ইবরাহীম (আঃ) তাক...
হযরত ইবরাহীম (আঃ) মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। একদিন তিনি খাবারের সময় কোনো মেহমান পেলেন না। অবশেষে এক বৃদ্ধ ভিক্ষুক এল। ইবরাহীম (আঃ) তাকে খেতে বসালেন। কথায় কথায় তিনি জানতে পারলেন যে, বৃদ্ধটি অগ্নিপূজক। ইবরাহীম (আঃ) বললেন, 'তুমি আমার রবের অকৃতজ্ঞ হয়ে অন্যের পূজা করো, আমি তোমাকে খাওয়াব না।'
বৃদ্ধটি উঠে চলে গেল।
তখনই জিবরাঈল (আঃ) এসে আল্লাহর বাণী শোনালেন, 'হে ইবরাহীম! আমি এই লোকটিকে সত্তর বছর ধরে রিজিক দিচ্ছি, সে আমার ইবাদত না করা সত্ত্বেও। আর তুমি তাকে এক বেলা খাবার দিতে পারলে না?' ইবরাহীম (আঃ) লজ্জিত হয়ে দৌড়ে গিয়ে বৃদ্ধকে ফিরিয়ে আনলেন এবং সম্মানের সাথে খাওয়ালেন। বৃদ্ধ অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে তিনি আল্লাহর তিরস্কারের কথা জানালেন। এই মহানুভবতা ও রবের দয়া দেখে বৃদ্ধটি তখনই ইসলাম গ্রহণ করল।
কমেন্ট