তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় | কবিতা
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ; চাঁদেরে হেরিয়া কাঁন্দে চকোরিনী; বলে না তো কিছু চাঁদ। জানে সূর্যেরে পাবে না; তবু অবুঝ সূর্যমুখি, চেয়ে চেয়ে দেখে তার দেবতারে; দেখিয়াই সে যে সুখি। হেরিতে তোমার রুপ মনোহর, পেয়েছি এ আঁখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের ও সেই স্বাদ। – কাজী নজরুল ইসলাম
কমেন্ট