পরিবর্তনশীল পৃথিবীর সবকিছুই পরিবর্তন হয়েছে,হচ্ছে। শুনলাম পৃথিবীর মানচিত্রেরও নাকি পরিবর্তন এসেছে! সবুজ অরণ্যে ঘেরা বনভূমিতেও হয়েছে রং এর...
পরিবর্তনশীল পৃথিবীর
সবকিছুই পরিবর্তন হয়েছে,হচ্ছে।
শুনলাম
পৃথিবীর মানচিত্রেরও নাকি পরিবর্তন এসেছে!
সবুজ অরণ্যে ঘেরা বনভূমিতেও
হয়েছে রং এর পরিবর্তন।
দেশের সরকারও পরিবর্তন হয়েছে
তাদের আর কোনকিছুরই তাড়া নেই।
সবকিছুই যেন নতুন রুপ পেয়েছে
জনগণেরও পরিবর্তন হয়েছে
এখন আর কোন পরিবর্তনে
তাদের কোন পরিবর্তন নেই
এটাই মূলত জনগণের পরিবর্তন।
বিদুৎ এর ভ্যালুও এখন বেড়ে গেছে
কম টাকায় বেশিক্ষণ থাকে ধরে রাখা যায় না
বাজারের নিত্য পণ্যেরও ভ্যালু বেড়েছে
তাদেরও আজ
নগন্য ভ্যালু দিয়ে ধরতে পারা যায় না।
শহরের অলিতে-গলিতেও পরিবর্তন এসেছে
বৃষ্টির ছোঁয়ায় ধূলোরাও মিশে গিয়ে লুটিয়ে পড়েছে আজ।
সড়কেও এসেছে পরিবর্তন
শুধু পরিবর্তন আসেনি মানুষের ভ্যালুর
আজও মানুষ তার ভ্যালু খুঁজে ভিন্ন কোন রুপে
ভিন্ন কোনো উপায়ে ভিন্ন কোন দোহাই দিয়ে।
কমেন্ট